ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে মাদ্রাসার ছাত্রদের মাঝে ৩০ পিস কোরআন শরীফ বিতরণ

আজিজুর রহমান-কেশবপুর (যশোর):
  • আপডেট সময় : ০৪:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’-এর অর্থায়নে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ৩০ পিস কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গড়ভাঙ্গা গ্রামের শামসুল উলুম কওমী মাদ্রাসায়, কোমলপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের আয়োজনে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ছাত্রদের মাঝে এই কোরআন শরীফ বিতরণ করা হয়।

কুরআন শরীফ বিতরণ কালে উপস্থিত ছিলেন,চৌগাছা পরিবার সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এনামুল কবির সবুজ,মাদ্রাসার শিক্ষক মুফতি সবুর হোসেন,হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের এডমিন বাবু বিশ্বাস,সোহেল রানা সবুজ, মাছুম বিল্লাহ্,সজল বিশ্বাস,শান্ত,হুসাইন, মফিজুর রহমান,ইমন হোসেন প্রমুখ। ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চৌগাছা পরিবার’ নামে এ সংগঠনটি মানব কল্যাণে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে বলে জানা গেছে।

চৌগাছা পরিবার সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এনামুল কবির সবুজ এ প্রতিনিধি কে বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ৩০ পিস কোরআন শরীফ বিতরণ করা হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

কেশবপুরে মাদ্রাসার ছাত্রদের মাঝে ৩০ পিস কোরআন শরীফ বিতরণ

আপডেট সময় : ০৪:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩