ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৭৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী(এমপি)।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সেভ দ‍্য চিলড্রেন রাজবাড়ী জেলার ম‍্যানেজার(শিক্ষা) মো. সাইফুল ইসলাম, কেকেএস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুমা খাতুনসহ বিদ‍্যালয়ের শিক্ষকমন্ডলী।

দিনব‍্যাপী এ অনুষ্ঠানে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি কেকেএস পিভিসিইপি প্রকল্পের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন পুতুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি, কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩