ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাতায় ভিক্ষুক সেজে ব্যতিক্রমী বিজয় দিবস উদ্‌যাপন

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকায় মহান বিজয় দিবসে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে। যুদ্ধকালীন স্মৃতিকে বুকে লালন করে তা ধরে রাখতে কলাপাতায় সারা শরীর মুড়িয়ে ভিক্ষুক সাজার মাধ্যমে এই উদ্‌যাপন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মহান মুক্তিযুদ্ধে সীমান্তের ওপারে অবস্থান নেয় বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধারা। এসময় গারো পাহাড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। বাঙ্কার খনন করে মুক্তিযোদ্ধাদের মারার জন্য প্রস্তুত থাকে ঘাতকরা। এছাড়া টহল দিতো তারা। এ অবস্থায় নানা রুপ ধারণ করে তথ্য নিয়ে মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন খবর পৌঁছাতো ওপারের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে।

এর মধ্যে অনেকেই কলাপাতা মুড়িয়ে ভিক্ষুক সেজে ভিক্ষা করতো আর পাকিস্তানি সেনা ও রাজাকারদের অবস্থান চিহ্নিত করে খবর পৌঁছাতো মুক্তিযোদ্ধাদের। একই সঙ্গে খাবার জোগাড় করতো। এসব খবরে নিশ্চিত হয়ে গেরিলা যুদ্ধে এসে অনেক পাকিস্তানি সেনা ও বিহারিকে হত্যা করে এই এলাকা শক্রমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই শেরপুরের শ্রীবরদী উপজেলার সিঙ্গাবর্ণা ইউনিয়নের শয়তান বাজার, বাবলাকোনা, হারিয়া কোনা এলাকায় মহান বিজয় দিবসে কলাপাতায় মুড়িয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে তা রান্না করে খাওয়ার কর্মসূচি পালন করে আসছে।

এ বছরও এমন আয়োজন করা হয় ওই এলাকায়। পরবর্তীতেও এ ধরনের আয়োজন চলবে বলে জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জিএম।

এলাকার এক গৃহিনী সালমা বেগম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় অনেকেই পাগল সেজে ভিক্ষা করতো, আর খবর নিয়ে মুক্তি ক্যাম্পে পৌঁছাতো। তাই ১৬ ডিসেম্বরে পাগল সাইজা ভিক্ষা করতে আহে। আমরা চাইল, টেহা দেই।’

কাঞ্চন মারাক নামের এক যুবক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কলাপাতায় মুড়িয়ে ভিক্ষা করবার আইতো, আর খবর নিয়ে মুক্তিযোদ্ধাদের দিতো। আর চাল ডাল নিয়ে খাইতো। পরে মুক্তিযোদ্ধারা আমাদের বাড়ির কাছে একজন বিহারিকে মাইরা ফেলায়। অন্য বিহারিদেরও মারে। এরপর থেকেই বিজয় দিবসে এ আয়োজন করে।’

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় নানাভাবে আমরা তথ্য সংগ্রহ করতাম। খেতকামলা সাজতাম, ভিক্ষুক সাজতাম, পাগল সাজতাম। তথ্য নিয়ে গিয়ে হামলা করতাম। গারো পাহাড়ে জঙ্গল আছিল, এখানে খুব রিক্স ছিল।’

ট্যাগস :

কলাপাতায় ভিক্ষুক সেজে ব্যতিক্রমী বিজয় দিবস উদ্‌যাপন

আপডেট সময় : ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩