ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কয়েকদিন পরেই দূর্গাপূজা, প্রতিমাকে রং তুলিতে সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

মো. সাজ্জাদ হোসেন - গোয়ালন্দ( রাজবাড়ী)
  • আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩২৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তারা রাত দিন পরিশ্রম করে তাদের নিপুন হাতের ছোয়ায় আপন মনে তৈরী করছে দেবী দূর্গাকে। মনের মাধুরী মেশানো কারু কাজে ফুটিয়ে তুলছেন মন্ডপ গুলো। আর মাত্র কয়েক দিন বাকী আছে দূর্গাপূজার, প্রতিমাকে রং তুলিতে ব্যস্ত সময় পার করছে মৎশিল্পীরা।

জানাগেছে, এই উপজেলায় মোট ২৩ টি পূজা মন্ডপ তৈরী হবে। একই দিনে একই সাথে আসছে ২০ অক্টোবর রোজ শুক্রবার ৪ ঠা কার্ত্তিক থেকে দূর্গা পূজা শুরু হয়ে ৫ দিন চলবে ১০ম দিনের মধ্যে দিয়ে দূর্গা পূজার সমাপ্ত হবে।

সরেজমিনে ঘুরে দেখাগেছে. উপজেলার বিভিন্ন মন্দিরে মৃৎশিল্পীদের নিপুন হাতে চলছে প্রতিমার তৈরীর নিখুঁত কাজ। নিখুঁত ভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দেবী দূর্গাকে। আবার কোনো কোনো মন্ডপে চলছে কাঠামো তৈরীর কাজ কোনটায় আবার মাটির কাজ চলছে। অধিকাংশ মন্দিরে প্রতিমার তৈরীর কাঠামো ও মাটির কাজ শেষ পর্যায়ে এখন চলবে রঙের কাজ।

মৃৎশিল্প অমল দাস বলেন, আমরা তিনজন আজ দু মাস ধরে প্রতিমার কাজ করছি। এবছর ১৬ টা প্রতিমা তৈরী করেছি এখন শুধু রং করছি। আরো ৮ টি প্রতিমা রং করতে বাকি রয়েছে। প্রতিমা তৈরির সরঞ্জাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিমা তৈরীতে বাশঁ, লোহা, মাটি, খড়, গুড়া ও ভুসি।

দৌলতদিয়া পূজামণ্ডপের সভাপতি শ্রী রণজিৎ কুমার বলেন, আমি আজ ২৫ বছর যাবৎ সম্মানের সাথে এই পূজামণ্ডপের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পূজা মন্ডপের প্রতিমা গুলো উপজেলার সব পূজামণ্ডপে চেয়ে বেশি সুন্দর ও ভালো হবে আশা করছি। আমি যত দিন বাঁচবো সম্মানের সাথে সবার দেওয়া দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো।

পূজা উৎসবের নিরাপত্তা সম্পর্কে গোয়ালন্দ ঘাট থানা’র অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুদার বলেন, বিশেষ করে জাতীয় নিবার্চনের সামনে আসছে দূর্গা পূজা। পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলা করা হবে। যাতে করে সনাতন ধমাবম্বীদের ধর্মীয় উৎসব পালনের সহযোগিতা করা হবে।

কয়েকদিন পরেই দূর্গাপূজা, প্রতিমাকে রং তুলিতে সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩