ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ওটিটিতে এলো বাস্তব ঘটনার সিনেমা ‘রঙবাজার’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৫২ বার পঠিত

Oplus_131072

চার শতাধিক বছরের পুরোনো একটি যৌনপল্লী উচ্ছেদের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘রঙবাজার’। নির্মাতা রাশিদ পলাশ পরিচালিত এ সিনেমার গল্প লিখেছেন তামজিদ অতুল এবং চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী।
মূলত কোরবানির ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা ছিল। তবে মুক্তির আগেই এর সম্পূর্ণ এইচডি সংস্করণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরানোর চেষ্টা করেও সফল না হওয়ায় শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় রোববার (১৭ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’-এ স্ট্রিমিং শুরু হয়েছে ‘রঙবাজার’।
নির্মাতা রাশিদ পলাশ জানান, পাইরেসির কারণে বাধ্য হয়েই সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে হয়েছে। বড়পর্দায় মুক্তির পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। এতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

ট্যাগস :

ওটিটিতে এলো বাস্তব ঘটনার সিনেমা ‘রঙবাজার’

আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬