ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই..এমপি শাহীন চাকলাদার

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পঠিত

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আর সেজন্য দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার ১৪ অক্টোবর সন্ধ্যায় সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সবার আগে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাত্তরের মতো যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অপশক্তিকে রুখে দিয়ে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে হবে এবং নৌকাকে বিজয় করে করতে হবে। শেখ হাসিনা যখন ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সেই বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আবার বিজয়ী হয়ে সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবেন।
সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন দফাদারের সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ এবং সদস্য মশিয়ার দফাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শামছূন্নাহার লিলি, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টিটো, যুগ্ম-আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, আমজাদ হোসেন প্রমুখ।
পরে সংসদ সদস্য শাহীন চাকলাদার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ট্যাগস :

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই..এমপি শাহীন চাকলাদার

আপডেট সময় : ১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩