ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমপি শেখ হেলাল উদ্দীনের জনসভায় বোমা হামলাকারীদের শাস্তির দাবীতে চিতলমারীতে মানববন্ধন

সৈকত মন্ডল,-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৫৫৯ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপিকে হত্যার উদ্দেশ্যে ২০০১ সালের ২৩ সেপ্টন্বর মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় বিএনপি জামাতের পুতেরাখা বোমা হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চিতলমারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে শনিবার বিকাল ৫ টায় সদর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, শহিদুল হক মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

এমপি শেখ হেলাল উদ্দীনের জনসভায় বোমা হামলাকারীদের শাস্তির দাবীতে চিতলমারীতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩