ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

একাধিক মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৪৭৫ বার পঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চৈতার খামার পূর্বপাড়া জামে মসজিদসহ কয়েকটি মসজিদের টিআর বাজেটের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে। প্রতিটি মসজিদ কমিটির অভিযোগ প্রথম কিস্তির ১ লক্ষ টাকা আসলেও কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে চেয়ারম্যান আব্দুল মালেক।

সরেজমিনে গিয়ে জানা যায়,চৈতার খামার পূর্বপাড়া জামে মসজিদ, ব্রক্ষতর রসুলপুর জামে মসজিদ, উত্তর মরাটারী জামে মসজিদ, খামার রসুলপুর জামে মসজিদসহ আরো বেশ কয়েকটি মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ ০৪ নং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে। মুসল্লীরা জানান টিআর বাজেটের অর্ধেকেরও কম টাকা মসজিদকে দিবে বাকিটা বিভিন্ন দপ্তর ও নেতাকে দিতে হবে বলে জানান চেয়ারম্যান। তাদের টাকা চেয়ারম্যান আত্মসাৎ করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। আত্মসাৎকৃত মসজিদের টাকা ফেরত না দিলে কঠোর মানববন্ধন করবেন বলে জানিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।

পূর্বপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার মোঃ ইউনুস আলী জানান, চেয়ারম্যান আব্দুল মালেকের মাধ্যমে আমরা জানতে পারি তাই আমরা তার মাধ্যমে আবেদন করি, এবং তার নামে একটি একাউন্ট করি তারপরে টিআর বাজেটের প্রথম কিস্তির ১ লক্ষ টাকা আসলে আমরা চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে কথা বলি যে কাজ কখন কিভাবে করবেন তখন তিনি বলেন টাকা আমার কাছে নাই। ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে এরকম অনেক মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে।

বেশ কয়েকটি মসজিদের টাকা আত্মসাৎ করে নিজের ইচ্ছেমতো চলছেন, পাত্তা দিচ্ছেন না বা কথা বলছেন না মসজিদ কমিটির লোকজনদের সাথে।
এ ব্যাপারে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফ বলেন,অভিযোগ পেয়েছি সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :

একাধিক মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩