ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উদ্বোধন আগে, প্রস্তুতি পরে, প্রশ্নের মুখে খানসামা পাবলিক লাইব্রেরি

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১০০ বার পঠিত

Oplus_131072

জাঁকজমকপূর্ণ উদ্বোধনের তিন মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি দিনাজপুরের খানসামা উপজেলা পাবলিক লাইব্রেরি। ভবনের কিছু নির্মাণকাজ অসম্পূর্ণ, নেই কোনো বই খালি তাক আর অর্ধসমাপ্ত কাজ নিয়ে হতাশ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।

প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরিটি গত ২০২৫ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একে উপজেলার তরুণ প্রজন্মের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তবে উদ্বোধনের তিন মাস পরও ভবনের ভেতরে রয়ে গেছে অসম্পূর্ণ কাজ, শুরু হয়নি নিয়মিত কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, কয়েকটি জানালায় এখনো চূড়ান্ত রঙের কাজ শেষ হয়নি। বৈদ্যুতিক সংযোগের অংশও অসম্পূর্ণ। ভেতরে নির্মাণসামগ্রীর চিহ্ন রয়ে গেছে। পুরোপুরি প্রস্তুত না হওয়ায় লাইব্রেরি চালু করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, “জানালার চূড়ান্ত রঙ এবং ইলেকট্রিকের কাজ বাকি আছে। এগুলো শেষ হলেই নির্মাণকাজ সম্পন্ন হবে।” বই না আসার বিষয়ে তিনি জানান, “বইয়ের জন্য আলাদা বরাদ্দ প্রয়োজন। নির্মাণ বাজেটের সঙ্গে বই কেনার অর্থ যুক্ত নয়।”

প্রকল্পের ঠিকাদার বেলাল হোসেন বলেন, “ইউএনও স্যার ফোন দিয়ে বলেছেন, এ মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে। আমরা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি। আশা করছি খুব দ্রুত কাজ শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, “ঠিকাদারকে ডাকা হয়েছে। গুণগত মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাড়াহুড়া করে নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না।”

তবে স্থানীয়দের প্রশ্ন উদ্বোধনের আগে কেন কাজ সম্পূর্ণ করা হলো না? এক কলেজ শিক্ষার্থী বলেন, “আমরা লাইব্রেরি চালুর অপেক্ষায় আছি। পড়াশোনার জন্য একটি ভালো পরিবেশ দরকার। কিন্তু তিন মাসেও কাজ শেষ না হওয়ায় হতাশ লাগছে।”

সচেতন মহলের মতে, একটি পাবলিক লাইব্রেরি শুধু ভবন নয়; এটি একটি সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। সেখানে বই, আসবাব, আলো-বিদ্যুৎ ও পাঠকের উপস্থিতিই প্রাণ সঞ্চার করে। এসব প্রস্তুতি ছাড়া উদ্বোধন করায় মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

উদ্বোধন আগে, প্রস্তুতি পরে, প্রশ্নের মুখে খানসামা পাবলিক লাইব্রেরি

আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬