ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশ্বিনে ঝরছে শ্রাবনের বারিধারা

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ১১:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭৯ বার পঠিত

ঋতু বৈচিত্রোর লীলাভূমি বাংলার চিরায়ত রুপ বদলে যেন আষাঢ় -শ্রাবনকেও হার মানিয়েছে আশ্বিনের বারিধারা।

এ সময়ের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুরের নিম্নাঞ্চল। পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা।
আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৮১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দ পুরে।

এ বিষয়ে রংপুরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন,গত ২৪ ঘন্টার রংপুর বিভাগে হওয়া ৮৩১ মিলিমিটার বৃষ্টি পাতের মধ্যে নীলফামারীর সৈয়দপুরে ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। আরো দু- দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে রংপুর নগরীর কামাল কাছনা,মাহিগঞ্জ,বোতলা,নিউ জুম্মাপাড়া,পূর্ব জুম্মাপাড়া,তাজহাট,বাবুপাড়া,কামারপাড়া,কলাবাড়ি দর্শনা,মর্ডান মোড় সংলগ্ন বিভিন্ন মহল্লা, মুন্সিপাড়া, হনুমানতলা,মূলাটোল,মেডিকেল পাকার মাথা ও জলকর সহ বিভাগের ৮ জেলার বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার পান দোকানি সুমন বলেন,পাড়ার মোড়ে ছোট্ট একটি পানের দোকান চালিয়ে সংসার চলে। টানা বৃষ্টিতে দোকান খোলা সম্ভব হয়নি।

বাবুখাঁ এলাকার রিকশা চালক আমিনুল ইসলাম বলেন, একদিন রিকশা নিয়ে বের হতে না পারলে দেনা বেড়ে যায়। শনিবার থেকে টানা বৃষ্টির কারণে বাহিরে মানুষের চলাফেরা কমে গেছে,রিকশা বন্ধ করে ঘরে বসে দিনপার করছি।

ককরুল এলাকার স্বপ্না রানী জানায়,রাত থেকে মুষল ধারে বৃষ্টি হয়েছে।নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন,এখন ধানের মৌসুম,এই বৃষ্টি ধানের জন্য খুবই উপকারী। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সবজি ক্ষেতে বিরুপ প্রভাব পড়তে পারে,যা পানি নেমে যাওয়ার পর বোঝা যাবে।

ট্যাগস :

আশ্বিনে ঝরছে শ্রাবনের বারিধারা

আপডেট সময় : ১১:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩