ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২১২ বার পঠিত

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহ্বানে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন করেছেন আশুলিয়া থানা উপশাখা বিসিডিএস।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগর-চন্দ্র মহাসড়কের পলাশবাড়ী এলাকার হাবিব ক্লিনিকের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী ও র‍্যালি করা হয়।

মানববন্ধন কর্মসূচী থেকে তারা জানান, কেমিস্টস্ গন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ সহ সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানিয়ে মিছিল করেন।

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি জাহিদ হাসান শিকদার,মোর্শেদ আলী খান পাপ্প, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন,শুয়াইবুর রহমান শুয়েব,রুহুল আমিন,শাহাবুদ্দিন আহমেদ রাজা,মিজানুর রহমান,কাজী মানসুর হাসান,জিহাদুল ইসলাম,শাহাদাত হোসেন উসমান, সালাউদ্দিন খান কাজল সহ আশুলিয়ায় কর্মরত সকল কেমিস্টস্ সদস্যরা।

ট্যাগস :

আশুলিয়ায় ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন

আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫