ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় মাদকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৪৫ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে (১৩ জুন) মঙ্গলবার ভোর ৬:৩০ টার সময় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল হককে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিনয় বাড়ই এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৮১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই বিনয় বাড়ই জানান, অত্যন্ত চৌকস একজন মাদক কারবারি ও সাজা পরোয়ানার পলাতক আসামি পূর্বে একাধিক বার অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বিভিন্ন ছদ্মবেশে মাথায় গামছা বেঁধে, কৃষকের অভিনয় করে তাকে আটক করা সম্ভব হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের জানান, শফিকুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামিকে ফরিদপুর বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আলফাডাঙ্গায় মাদকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩