ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপ মুখোমুখি ১৪৪ ধারা জারি

মো: আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২২৩ বার পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর):

ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুগ্রুপের মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
সোমবার (২৬ মে)সকাল সাড়ে দশটায় আলফাডাঙ্গার সদর এলাকায় এ আদেশ জারি করা হয়।

জানা যায়,বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সভা আহ্বান করে। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুপক্ষের লোক জড়ো হতে শুরু করলে আলফাডাঙ্গা পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়।

পরে সংঘাতের আশঙ্কায় আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এ কে এম রায়হানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপ মুখোমুখি ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৩:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫