ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের,জাহাজ শ্রমিককে কুপিয়ে জখম

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ২৬৯ বার পঠিত

পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর ধানাইড় গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে জাহাজ শ্রমিককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। আহত ব্যাক্তিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টগর বন্দ ইউনিয়নের চর ধানাইড় গ্রামের ইব্রাহিম শেখের (৫৫) পরিবারের সাথে স্থানীয় বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

উক্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৬ মার্চ) আনুমানিক রাত ৯ টার সময় বাদী নারগীস বেগমের স্বামী আনিচুর রহমান মোল্লা চরডাঙ্গা বাজার হতে বাড়ি ফেরার পথে বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে রামদা,ছ্যান,লোহার রড়,বাঁশের লাঠিসহ আমার স্বামীকে অতর্কিত হামলা করে।

বিবাদী ইব্রাহিম শেখের নেতৃত্বে ইউসুফ শেখ, ইয়াকুব শেখ,বাহারুল শেখ, সর্ব পিতা মৃত্যু রওশন শেখ, রাজু শেখ, রাজীব শেখ, উভয় পিতা ইব্রাহিম শেখ,এবং রানা শেখ, পিতা ইউসুফ শেখ সর্ব সাং চর ধানাইড়।

ছুটিতে থাকা আনিচুর বৃহস্পতিবার রাতে চরডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে চর ধানাইড় মাঠে ইরি ক্ষেতের কাছে পৌঁছালে একই গ্রামের ইব্রাহিম শেখ ও ইয়াকুব শেখের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি আনিচুরকে গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আনিচুরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাত ২ টায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত বাহারুল শেখ জানান, গত দুই দিন আগে আনিচুর ভাইয়ের দুই ছেলে আমার ভাইপো রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এ কথা জানার পরে বৃহস্পতিবার রাতে আমার দুই ভাই আনিচুরের কাছে ঘটনা সুনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়। তবে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ওসি মো. আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের,জাহাজ শ্রমিককে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩