ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় গ্রামীণ বেড়িবাধে রাস্তা বড় হওয়াতে জনগণের ভোগান্তি বিলীন

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২৭৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের মধুমতি ভাঙন এলাকায় এক সময় মানুষের যাতায়াত ছিল কম। ওই এলাকার বেড়ি বাধের রাস্তারটি ছিল কাচা ও ছোট সেই রাস্তাটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বড় করে ইটের সলিং দিয়ে রাস্তা করায় এলাকাবাসী এই বর্ষা কালে সহজে যাতায়াত করতে পারছে। পাশ্ববর্তী কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে।

জানা যায়, টিটা ফুলবাড়ি সুইচ গেট থেকে গোপালপুর ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়িয়া সড়ক পর্যন্ত বেড়ি বাধের রাস্তাটি কাচা ও ছোট ছিল। সেখান থেকে ৩ শত ৫৬ মিটার রাস্তা ১০ফিট চওড়া করে সম্পন্ন করায় এলাকাবাসীর ভোগান্তি শেষ হয়েছে। সেই সাথে ঘিদাহ, গোপালপুর, কামারগ্রাম, দক্ষিণ ফুলবাড়িয়া ও নন্দীগ্রামসহ কয়েকটি গ্রামের সাথে কাশিয়ানী উপজেলার যাতায়াতের উন্নতি হলো। অল্প সময়ের মধ্যে এই রাস্তাদিয়ে যাতায়াত করতে পারবে এলাকাবাসী।

নন্দীগ্রামের বাসিন্দা ফিরোজ আলম বলেন,এই রাস্তাটি বড় ও চওড়া হওয়ার জন্য আমাদের চলাচলে অনেক ভালো হয়েছে। কাশিয়ানী বাজারে আমাদের ক্ষেতের সবজি নিয়ে সহজে বিক্রি করতে পারবো।

ঘিদাহ গ্রামের অংশ মন্ডল বলেন, আমাদের চলাচলের একমাত্র সড়কটি ইট দিয়ে নতুন করে তৈরি হওয়াতে বর্ষা কালের আমাদের চলাচলের ভোগান্তি শেষ হয়েছে। আমরা এ রাস্তা পেয়ে অনেক খুশি।

ঘিদাহ গ্রামের মুদি ব্যবসায়ী অংশ কীর্তণীয়া বলেন, নতুন রাস্তাটি আমাদের কাছে অনেক পাওয়া। অনেক ভালো মানের ইট দিয়ে রাস্তা করেছে।

রাস্তার ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার মো.ইকবাল মোল্যা বলেন, সরকারি বাজেটে যে ভাবে চেয়েছে সেভাবে কাজ করেছি। আমাদের প্রতিষ্ঠান কখনো কাজে ফাঁকি দেয় না। আমরা সব সময় সুনামের সহিত কাজ করে থাকি। ওই অঞ্চলের লোকজন বলেছে রাস্তার কাজ অনেক ভালো হয়েছে। রাস্তা পেয়ে তারা অনেক খুশি হয়েছে এটা জেনে আমার কাছে অনেক ভালো লাগছে।

আলফাডাঙ্গায় গ্রামীণ বেড়িবাধে রাস্তা বড় হওয়াতে জনগণের ভোগান্তি বিলীন

আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩