ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজ “সোনালী অতীত খেলোয়াড় প্রীতি ফুটবল ম‍্যাচ-২৩ অনুষ্ঠিত হবে

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৩৩৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও সোনালী স্মৃতি ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল ম‍্যাচের আয়োজন করা হয়েছে।

শুক্রবার ৭ জুলাই বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতির আয়োজনে আজ বিকেল ৪ ঘটিকায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে এ প্রীতি ফুটবল ম‍্যাচটি অনুষ্ঠিত হবে। প্রীতি ম‍্যাচটির বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল সংগঠন ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী’।

প্রীতি ম‍্যাচটিতে দেশের জনপ্রিয় দুদল মোহামেডান সমর্থক গোয়ালন্দ ও আবাহনী সমর্থক গোয়ালন্দ একে অপরের মুখোমুখি হবে। দল দুটিতে বেশির খেলোয়াড়ের বয়স ৩৫ বছরের উর্ধ্বে। এক কথায় বলা যায় খেলাটিতে সোনালী অতীতের অনেক খেলোয়াড়ের মিলনমেলাও বটে।

প্রীতি ম‍্যাচটিতে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতির চেয়ারম্যান চট্টগ্রাম জেলার সাবেক ফুটবলার সালাহউদ্দিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

প্রীতি ম‍্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলায় যুব সমাজকে মাঠমুখী করতে এবং সাবেক খেলোয়াড়দের একটা মিলনমেলা করতেই আমার এমন উদ্যোগ। সুদূর চট্টগ্রাম জেলা হতে সাবেক ৩ জন ফুটবলার এ খেলায় অংশ নেবেন।

আজ “সোনালী অতীত খেলোয়াড় প্রীতি ফুটবল ম‍্যাচ-২৩ অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ১২:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩