ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিদিনের ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৩৪৮ বার পঠিত

Oplus_0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৫টায় আনুষ্ঠানিকভাবে পাঠ করবেন বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।
সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে দেশের সাম্প্রতিক ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে।
এর আগে রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠ করা হবে এ ঘোষণাপত্র।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, “৩৬ জুলাই—এক বছর আগে এই দিনে দেশের ইতিহাসে এক অনন্য গণ-অভ্যুত্থান সংঘটিত হয়, যা ফ্যাসিস্ট সরকারের পতনের পথ প্রশস্ত করে। বহু শহীদের আত্মত্যাগে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিকে উপহার দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র।”
অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী চলবে। বিকেল সোয়া ৫টায় ঘোষণাপত্র পাঠের পর রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্টসেল’-এর পরিবেশনা থাকবে।
আয়োজনে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
জানা গেছে, ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করতে অন্তর্বর্তী সরকার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে।

ট্যাগস :

আজ মঙ্গলবার বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট সময় : ১২:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫