ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

অবৈধভাবে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে গ্রেফতার-৫

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২০৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলন কালে ৫ বালু উত্তোলনকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর চরকর্নেশন এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে পদ্মা নদীর মধ্য হতে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে বালু উত্তোলনে ব্যবহ্ত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৭০ মিটার লোহার পাইপসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মজিদ শেখের পাড়া’র মৃত মাখন কীর্তনীয়া’র ছেলে জগদীশ সরকার (৫০), দৌলতদিয়া বাজার এলাকার মৃত আঃ রশিদ বেপারী’র ছেলে আবুল কালাম আজাদ (৪২), রাজবাড়ী সদর উপজেলার কাকিলদাইর এলাকার আতর আলী শেখের ছেলে মোঃ শহিদুর রহমান(৫০), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম (দক্ষিনপাড়া) এলাকার মৃত আঃ নুর বেপারী’র ছেলে আক্তার হোসেন বেপারী (৪৭) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা এলাকার মৃত মালেক শিকদার এর ছেলে মো. আরিফ শিকদার (৪৭)।

রোববার (৭ মে) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি আরও বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে রোববার দুপুরেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অবৈধভাবে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে গ্রেফতার-৫

আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩