ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৮৫ জন জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১৩০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরে মা ইলিশ আহরণে বিরত থাকার জন্য জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

পদ্মানদীতে মাছ ধরা ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন বিরত থাকা ছোটভাকলা ইউনিয়নের ৮৫ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা লক্ষ্মণ কুমার বিশ্বাস, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি সহ অন‍্যান‍্যরা।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ভিজিএফ সুবিধা ভোগী জেলের উদ্দেশ্য বলেন, পদ্মা নদীতে মাছ শিকারে বিরত থাকার জন্য সরকার আপনাদেরকে ২৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেও যদি আপনাদের নদীতে মাছ শিকারে দেখা যায় তাহলে জেলসহ নগদ অর্থ জরিমানা করা হবে।

ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি হিসেবে জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নে এ চাল বিতরণ করা হলো।

৮৫ জন জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩