ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪০ দিন নামাজ পড়ে পুরস্কার নিতে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে দুই কিশোর গ্যাং আটক

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১০৫ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে ৪০ দিন নিয়মিত নামাজ আদায় করা ছাত্র ছাত্রীরা নামাজের সীট জমা দিতে আশা দুই কিশোর গ্যাংকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সাড়ে ১০টা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪০ দিনের নিয়মিত নামাজ পড়ার সীট জমা দিতে আসা দুই জন শিয়ালদী মাদ্রাসার ছাত্র মো: আকাশ ফকির (১৪) পিতা মো: মোরাদ ফকির, অন্য জন হলো মো: তুহিন মোল্লা (১৫), পিতা মো: নাজমুল মোল্লা. উভয়ের বাড়ি বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের উত্তর পাড়া। বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুটো ছেলে ব্যাডমিন্টনের কভার নিয়ে ঘোরাঘুরি করছিল। তাদেরকে সন্দেহ হলে ব্যাডমিন্টন এর কভার চেক করে একটা ছোরা, লোহার রডে হাতল লাগানো ১টি চাবুক এবং সাইকেলের গিয়ার প্লেট দিয়ে তৈরি ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ সব দেখে স্কুল মাঠে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:মোজাম্মেল হক বলেন, আল্লাহ তা’লা এ যাত্রায় হয়তো আমাদেরকে রক্ষা করেছেন। এখানে একটা দুর্ঘটনা হলে এর দায়ভার আমাকেই নিতে হতো। এদের সঠিক বিচার হওয়া দরকার।

এদিকে নামাজের পুরস্কার নিতে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান,বর্তমানে ছেলেমেয়েদেরকে একা একা বাড়ির বাহিরে পাঠাতে ভয় লাগে। আজকে ওদেরকে আটক না করলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল।

আলফাডাঙ্গা থানার ওসি হারুনার রশীদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের আটক করে থানা নিয়ে আসা হয়েছে, কারোর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

৪০ দিন নামাজ পড়ে পুরস্কার নিতে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে দুই কিশোর গ্যাং আটক

আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫