২৯৮ খাগড়াছড়ি আসনে বেসরকারি ফলাফলে হ্যাট্টিক জয় পেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা
- আপডেট সময় : ১০:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৫৬০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি আসনে বেসরকারি ফলাফলে হ্যাট্টিক জয় পেয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা । তিনি ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা। তিনি পেয়েছেন ১০ হাজার ৯’শ ৩৮
ভোট।
রোববার (৭ জানুয়ারি) খাগাড়ছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪৯.৯৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে বিএনপির ভোট বর্জনকে ঘিরে উদ্বেগ-উৎকন্ঠাকে ছাপিয়ে ঘন কুয়াশাকে ভেদ করে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গণনা।
২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনে ১৯৬ ভোট কেন্দ্রের ১১১৬ ভোট কক্ষে ৫ লাখ ১৫ হাজার ৪‘শ ১৯ জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।


















