ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

২৫৬ বোতল ফেনসিডিল সহ দুজন আন্তজেলা মাদক ব্যবসায়ী আটক

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৪ বার পঠিত

ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ২৫৬ বোতল ফেনসিডিলসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-০৮,সিপিসি২ ( ফরিদপুর ক্যাম্প)

এ ব্যাপারে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে ‌ জানানো হয় র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র‌্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

র‌্যাব-৮,বরিশাল, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল ০৩ এপ্রিল ২৩ তারিখে র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার মধুখালী থানার মরিচ বাজারে এলাকার এলপিজি পাম্প এলাকায়  মোঃ জসিম বিশ্বাস(৩৬) এবং  মোঃ শাহিন শেখ(৪০) মাদক মাদকের চালান নিয়ে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহন করে এবং কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে  মোঃ জসিম বিশ্বাস (৩২),  মোঃ শাহিন শেখ(৩৫),  আসামিদ্বয়কে প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ০১টি প্রাইভেট কার, ০৪টি মোবাইল, ০৬ টি সিম এবং মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা উদ্ধার করা হয়।

আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত বলে জানা যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয় ।

ট্যাগস :

২৫৬ বোতল ফেনসিডিল সহ দুজন আন্তজেলা মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩