ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

২ ঘণ্টায় বিকাশের টাকা উদ্ধার: মানবিকতায় প্রশংসিত ওসি উত্তম কুমার

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৫২ বার পঠিত

রাজবাড়ীতে ভুল নম্বরে পাঠানো বিকাশের টাকা মাত্র ২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি উত্তম কুমার।
জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা সানজিদা বেগম (৩২), স্বামী নিজাম উদ্দিন শেখ, ভুলবশত বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা অন্য একটি নম্বরে পাঠিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় থানার সহায়তা চান।
অভিযোগ পাওয়ার পরপরই ওসি উত্তম কুমারের নেতৃত্বে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই টাকার অবস্থান শনাক্ত করা হয় এবং মাত্র ২ ঘণ্টার মধ্যে পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়।
পরে উদ্ধারকৃত ৭ হাজার টাকা সানজিদা বেগমের হাতে তুলে দেওয়া হলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষের বিপদে দ্রুত সাড়া দেওয়া ওসি উত্তম কুমারের এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পুলিশের এ ধরনের কার্যক্রম জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।

২ ঘণ্টায় বিকাশের টাকা উদ্ধার: মানবিকতায় প্রশংসিত ওসি উত্তম কুমার

আপডেট সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬