১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৪৬ বার পঠিত

ফরিদপুরে ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি আয়োজন করে তারা ।
পরে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক কুমার রাহুত বাপন , সংগঠনের কর্মকর্তা বাদল মুন্সী ,গজেন সাহা বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা মায়া রানী সাহা , আব্দুল আজিজ মন্ডল, কামরুজ্জামান সুমন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরেও আজ পর্যন্ত শহীদ পরিবারের সদস্য ও মা বোনদের সরকারি তালিকাভুক্ত করা হয়নি ।
মহান একাত্তরে আত্ম বলিদানৃত স্বজনহারা পরিবারের সদস্যরা তাদের স্বজনদের প্রতি শহীদের মর্যাদা রাখে তাদের স্বজনদের নাম শহীদ হিসেবে তালিকাভুক্ত প্রকাশের দাবি জানাই আমরা।
বক্তারা আরো বলেন ,আমরা অবহেলিত অসহায় শহীদ পরিবারের সদস্যরা যুদ্ধ অপরাধী দের বিচার কাজ সম্পন্ন করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নির্যাতিত মা-বোনদের ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ প্রদান করার জোর দাবি জানাই ।
পাশাপাশি ১৯৭১ সালে নির্যাতিত মা-বোন ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তালিকাভুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়। এরপর একটা মিছিল শহর প্রদক্ষিণ করে।



















