ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচছা জানিয়েছে বিজিবি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৯৪ বার পঠিত

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরের মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ দুর্গোৎসব উপলক্ষে এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচছা জানিয়েছে বিজিবি

আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪