ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে মিলছে না সরকারি দামে ডিম

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৮৪ বার পঠিত

দিনাজপুরের হিলিতে কমেনি ডিমের দাম। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) যে দামে বিক্রি হয়েছে, ১৭ অক্টোবরও (বৃহস্পতিবার) সেই দামেই বিক্রি হচ্ছে। গেলো সপ্তাহে ৩০টি ডিম বিক্রি হয়েছে ৪০০ টাকায়। এ সপ্তাহেও বিক্রি হচ্ছে ওই ৪০০ টাকায়। 

খচুরা বাজারে প্রতিহালি (৪) ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। ক্রেতারা বলছেন, আমার যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা মাছ-মাংসের দাম বেশি হওয়ার কারণে ডিম দিয়ে আমিষের চাহিদা পূরণের চেষ্টা করতেন। এখন ডিমের দাম বেশি। আক্ষেপ করে কয়েকজন ক্রেতা বলেন, তাদের কপালে হয়তো আর আমিষ জুটবে না। আর ডিম বিক্রেতারা বলছেন, আমাদের মোকামেই ৩০টি ডিম কিনতে পড়ছে ৩৮০ থেকে ৩৯০ টাকা। আর বিক্রি করছেন ৪০০ টাকায়।  

হিলিবাজারে ডিম কিনতে আসা আব্দুল আজিজ বলেন, ‘আমরা নিম্নবিত্ত আয়ের মানুষ। ডিম দিয়ে পরিবারের সদস্যদের আমিষের চাহিদা মেটানো চেষ্টা করতাম। কিন্তু সেই ডিমের দামও বেড়েই চলেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাপলে হয়তো আর আমিষ জুটবে না। আবার নিরামিষ খাবো তার দামও আকাশছোঁয়া। আমাদের মতো নিম্নবিত্তরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।’ 

আরেক ক্রেতা মো. আমিরুল ইসলাম বলেন, ‘ডিমের দাম কমবে কী? দিনদিন আরও বাড়ছে। একমাস আগে ছিল ৪০ টাকা হালি। তার কিছুদিন পর হলো ৫০ টাকা হালি। আর এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকা হালি। কিছুতেই কমছে না দাম।’ তিনি আরও বলেন, ‘শুনলাম, সরকার নাকি ডিমের দাম কমিয়ে আনতে ভারত থেকে ডিম আমদানি করছে। কিন্তু তার তো কোনো লক্ষণ বাজারে দেখছি না।’

হিলি বাজারে ডিম বিক্রেতা মো. ছিদ্দিক হোসেন বলেন, ‘ভারত থেকে আমদানি করা ডিম এখনো হিলিতে আসেনি। তাই আমরা দেশি ডিম বিক্রি করছি। গত সপ্তাহে মোকাম থেকে যে দামে ডিম কিনেছি, এ সপ্তাহেও সেই দামেই কিনতে হচ্ছে। তাই ডিমের দাম কমছে না।’ 

ছিদ্দিক হোসেন আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার যে ডিম বিক্রি করছি, সেসব আগের চালানের ডিম। তবে আজ রাতে মোকাম থেকে ডিম ঢুকবে। আগামীকাল হয়তো ডিমের দাম কিছুটা কমতে পারে।’

হিলিতে মিলছে না সরকারি দামে ডিম

আপডেট সময় : ০৮:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪