ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১১৫ বার পঠিত

দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্য শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন প্রতাপ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

হিলিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

আপডেট সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪