ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে জেঁকে বসেছে শীত

মোঃ ওয়াজকুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯৫ বার পঠিত

শীত আর কুয়াশা জেঁকে বসেছে দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঠাণ্ডা বাতাস। শীতের কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূলসহ বৃদ্ধ, শিশু ও শ্রমজীবী মানুষেরা। শীতের কারণে বয়স্ক মানুষেরা ঘরের বাহিরে বের হচ্ছেন না। তারপরও জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। দোকানপাট খুলছে দেরিতে। অটোবাইক চালকরা বাইক নিয়ে বের হলেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। 

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহেদ বলেন, অগ্রহায়ণ মাসের প্রথমদিকে একটু বেশি শীত অনুভুত হচ্ছিল। মাঝ খানে তেমন একটা শীত ছিল না। সকাল সকাল সৃর্যের দেখা মিলতো। কিন্তু আজ সোমবার (২৫ নভেম্বর) শীতের তীব্রতা ফের বেড়েছে। সৃর্যের দেখা মিলছে না। শীতের কারণে বৃদ্ধসহ ছিন্নমূল মানুষদের খুব কষ্ট হচ্ছে। 

অটোবাইক-চালক মো. আরাফাত হোসেন বলেন, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর থেকেই শীতের প্রকোপ বেড়েছে। আমি সকাল ৬ টারদিকে অটো বাইক নিয়ে বের হয়েছি। কিন্তু যাত্রী মিলছে না। শীতের কারণে প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। রোদ উঠলে  মানুষ বাজার করার জন্য বের হবেন। তখন হয়তো যাত্রী মিলবে। সেই আশায় বসে আছি। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আজ ২৬ নভেম্বর সকাল ৬ টায় দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।

হিলিতে জেঁকে বসেছে শীত

আপডেট সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪