ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩০৮ বার পঠিত

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪০ টাকা। ১৬০ টাকার মরিচ এখন এই বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে খেতে মরিচ নষ্ট হওয়ার কারণে ফসলটির দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (৭ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিলো ১৬০ টাকা কেজিতে আজ রোববার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর তার প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম বাড়ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

ফিরোজ আহম্মেদ নামের এক ক্রেতা বলেন, ‘দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তিন দিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলবো কি করে?’ 

হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন,প্রতিদিনের খবরকে ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের খেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমান আমরা বিরামপুর এবং পাঁচবিবি হাট  থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি।’

তিনি আরও বলেন,‘খেতে মরিচ নষ্ট হওয়ায় কৃষকরা বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন। ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচা মরিচ খুচরা বিক্রি করছি ২০০ টাকা কেজিতে।’

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা

আপডেট সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪