ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে কমেছে ডিমের দাম

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৫ বার পঠিত

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে প্রতিপাতা (৩০ টি) ডিমের দাম কমেছে ৮০ টাকা। গেলো শনিবার (১ ফেব্রুয়ারি) প্রতিপাতা ডিম ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ৮ ফেবব্রয়ারি (শনিবার) বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা পাতা দরে। 

ক্রেতারা বলছেন, ডিমের দাম কিছুটা কমেছে। তরে আরও একটু কমলে নিম্নআয়ের মানুষদের জন্য ভালো হতো। আর বিক্রেতারা বলছেন, আগে ডিমের দাম মোকামেই বেশি ছিল। তাই তারা বেশি দামে বিক্রি করেছেন। এখন দাম কমে এসেছে। তারাও কম দামে বিক্রি করছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) কথা হিলিবাজারে ডিম কিনতে আসা মো. জাকির হোসেন বলেন, গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ডিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতিপাতা ডিম কিনেছি ৩৪০ টাকা পাতা দরে । আর এ সপ্তাহে কিনলাম ২৫০ টাকা পাতা দরে। এতে সাধারণ মানুষের মাঝে কিচুটা স্বস্তি ফিরেছে। 

আরেক ক্রেতা মো. জোবায়ের হোসেন বলেন,  আমি হালি (৪ টি) হিসেবে ডিম কিনি। তবে গত শনিবার যে ডিম কিনেছিলাম ৪৮ টাকা হালি দরে, আজ কিনেছি ৪৫ টাকা হালি দরে। 

জোবায়ের হোসেন আরও বলেন, তবে ডিমের দাম ৪০ টাকা হালি হলে আমাদের জন্য ভালো হতো। সবশ্রেণীর মানুষ কম দামে  ডিম কিনতে পারতো। 

হিলিবাজারের ডিম বিক্রেতা মো. ছিদ্দিক হোসেন বলেন, আমরা রংপুরের মোকাম থেকে পাইকারি ডিম কিনে এনে হিলিতে বিক্রি করি। গত সপ্তাহে ৩৩০ টাকা পাতা (৩০) কিনে ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করেছি। আর যেসব ক্রেতা খুচরা হালি দরে ডিম কেনেন, তাদের কাছে ৪৮ টাকা হালি দরে বিক্রি করেছি। 

ছিদ্দিক হোসেন আরও বলেন, এ সপ্তাহে মোকামে ডিমের দাম কমেছে। এখন ৪২ থেকে ৪৩ টাকা হালি কিনে খুচরা ৪৫ টাকা হালি দরে বিক্রি করছি। মোকামে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করবো।

হিলিতে কমেছে ডিমের দাম

আপডেট সময় : ০৭:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫