ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১১৯ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রমও বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১৩ এপ্রিল (শনিবার) পর্যন্ত ঈদুল ফিতরের এবং ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল (সোমবার) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। ভারত হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, পানামা পোর্ট, হিলি সিএ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের ইতোমধ্যেই পত্র প্রেরণ করা হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আমরা সকল কাগজপত্র যাচাই পূর্বক দুই দেশে যাতায়াতের জন্য অনুমতি দিয়ে থাকি।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪