ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলি দিয়ে বেড়েছে পাসপোর্টযাত্রী পারাপার

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০০ বার পঠিত

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বেড়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে যেখানে এই পথ দিয়ে ২০০ থেকে ২৫০ জন যাত্রী পারাপার হতো, এখন সেখানে সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জনে দাঁড়িয়েছে। আর যাত্রীরা বলছেন, তারা কেউ যাচ্ছেন ব্যবসায়িক কাজে, কেউ বেড়াতে আবার কেউবা চিকিৎসা নিতে। আবার অনেকে কাজ শেষে ফিরে আসছেন। স লি ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রী ও ইমিগ্রেশন ওসির সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। 

ভারত থেকে আসা যাত্রী ঠাকুরগাঁয়ের মো. ফজলুল হক বলেন, ‘কিছুদিন আগে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ১৫ দিন থাকার পর আজ  (২৩)এপ্রিল) দেশে ফিরে এসেছি। কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম  শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেবো। আমার সঙ্গে পরিবারও রয়েছে।’

আরেক যাত্রী রাজ কুমার বলেন, ‘আমাকে মাঝেমধ্যে ব্যবসার কাজে ভারতে যেতে হয়। আজ ব্যবসায়িক কাজে ভারতে যাচ্ছি। কাজ শেষ হলেই ফিরে আসবো।’ 

রাজ কুমার আরও বলেন, ‘আমার তো মাল্টিপোল (একাধিকবার) যাওয়া-আসার ভিসা। প্রয়োজন হলেই যেতে পারি। আজ ব্যবসায়ীক প্রয়োজন পড়েছে। তাই যাচ্ছি। আবার দু’একদিনের মধ্যেই ফিরে আসবো।’

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম বলেন, ‘যাত্রী পারাপার সব মাসে সমান থাকে না। কোনো মাসে কমে, কোনো মাসে বাড়ে। ঈদের আগে গড়ে প্রতিদিন ২৫০ জন যাত্রী যাতায়াত করেছেন। এখন গড়ে প্রতিদিন  ৩৫০ জন যাত্রী যাতায়াত করছেন। পরের মাসে হয়তো আবারও কমে যেতে পারে।’

হিলি দিয়ে বেড়েছে পাসপোর্টযাত্রী পারাপার

আপডেট সময় : ০৮:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪