ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৪

জাহিদুল ইসলাম জাহিদ,হাতীবান্ধা-(লালমনিরহাট):
  • আপডেট সময় : ১১:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৩১৬ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে মারধর ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন।

রোববার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের মিয়াজী পাড়ায় এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন ওই গ্রামের দুলু মিয়া এবং তাঁর ছেলে আব্দুল লতিফ। আহতদের মধ্যে দুজনকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ওই এলাকার দুলু মিয়ার ছোট ছেলে সজিব স্থানীয় খুটামারা নদীতে বাঁশের টেপাই বসান। এ সময় প্রতিবেশী আল-আমিনের ছেলে রোমান টেপাই বসাইতে বাঁধা দেয়। একপর্যায়ে তাঁদের দু’জনের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়।

ওই ঘটনার জের ধরে ওইদিন রাত ৯ টার সময় রোমানের বাবা সামিনুর রহমান ও তাঁর দলবল ভুক্তভোগী দুলু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর চালান। এ সময় ভাংচুরের বাধা দিতে গেলে দুলু মিয়া ও তাঁর ছেলেসহ আরো ২ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দায়িত্বরত চিকিৎসক দুলু ও তাঁর ছেলে আব্দুল লতিফ’কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. জুয়েল রানা বলেন, দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতীবান্ধা থানা ওসি শাহা আলম বলেন, মারামারি ঘটনাটি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৪

আপডেট সময় : ১১:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩