হাই কোর্টের নির্দেশ কি মানবে মিরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো!
- আপডেট সময় : ১১:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২১০ বার পঠিত

হাই কোর্টের নির্দেশ কি মানবে মিরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, নাকী বুড়ো আঙ্গুল দেখাবে হাই কোর্টকে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন।
এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ রোববার এই আদেশ দেন।
এর আগে সরকার রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
গত কয়েক বছর ধরে সরকারী সিদ্ধান্ত আসলেও এসবের গুরুত্ব না দিয়ে বিদ্যালয় খোলা রেখে কোচিং বাণিজ্য করে নিয়েছে মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে এবার হাই কোর্ট নির্দেশ কতটুকু মানবেন মিরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠনগুলো সেটি দেখার বিষয়।



















