ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

হরিণাকুন্ডুতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

শরিফ আহম্মেদ চাঁদ-হরিণাকুন্ডু (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৭০ বার পঠিত

১৭ (জুলাই)রোজ সোমবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামে রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

সোমবার (১৭জুলাই ) মধ্যরাতে ওই উপজেলার তৈলটুপী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার গভীররাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী দেলোয়ার মন্ডল জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ছয় ভরি গহনা রুলি, নেকলেস ও প্রায় প্রায় ১লক্ষ নগদ টাকা লুটে নেয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযানে কাজ করছে পুলিশ।
অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

হরিণাকুন্ডুতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩