সোনাতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১০ বার পঠিত

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকাল ১১ টায়।
আগামী ১৫ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহুর্তে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং মঙ্গল কামনার্থে আয়োজন করা হয় এই দোয়া ও বিদায় অনুষ্ঠানের।
সোনাতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুক খানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম শামিম, বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, বিআরডিবি শরণখোলা এর চেয়ারম্যান জিয়াউল হাসান তেনজিন, শরণখোলা উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয়া মন্ডল।
এছাড়াও সোনাতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোনাতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এবছর ৪৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।


















