ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সেনাবাহিনীর অভিযানে আটক ৩- অত্যাধুনিক শটগানসহ বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার

মাসুদুর রহমান রুবেল-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৯৭ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী গ্যাং এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের একটি সেনাদল। এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক শটগানসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে  আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. বিশাল (২০), একই এলাকার রইস উদ্দিনের ছেলে মো. নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)। তারা সবাই অস্ত্রধারী গ্যাং এর সদস্য বলে জানা গেছে।

জামগড়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আটকদের বাসা তল্লাশী করে একটি অত্যাধুনিক শটগান, ১৩ টি চাপাতি, ৪ টি ছুরি, ১ টি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটকদের আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, সকালে অত্যাধুনিক শটগান ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সেনাবাহিনীর অভিযানে আটক ৩- অত্যাধুনিক শটগানসহ বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫