ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সুস্থ্য—সবল বিজয় জানে না তিনি প্রতিবন্ধী, ভাতার টাকা যায় রেজাউলের বিকাশে

মো. শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৩৩৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের চাঁন্দু ঘোষের ছেলে বিজয় ঘোষ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বিজয় ঘোষের বয়স ৩০ বছর।

তিনি একজন সুস্থ্য—সবল মানুষ। কুষ্টিয়ার একটি মুদি দোকানে চাকুরি করেন। সুস্থ্য—সবল হওয়া সত্বেও তার নামে রয়েছে প্রতিবন্ধী কার্ড। উত্তোলন হচ্ছে প্রতিবন্ধী ভাতা। অথচ এ সবের কিছুই জানেন না তিনি।

সরেজমিনে গেলে, বিজয় ঘোষের (সৎ) মা শ্যামলী রাণির কাছে জানতে চাইলে তার ছেলে বিজয় ঘোষের নামে একটি প্রতিবন্ধী কার্ড বের করে দেন। প্রতিবন্ধী পরিচয়পত্রে দেখা যায়, বিজয় ষোষের নামে ২০২১ সালে ২৬ আগস্টে কার্ডটি ইস্যু করা হয়েছে।

প্রতিবন্ধীতার ধরণ দেওয়া রয়েছে শারীরিত প্রতিবন্ধীতা, মৃদু।
বিজয় ঘোষ প্রতিবন্ধী ভাতা পায় কিনা জানতে চাইলে তিনি জানান, তারা ছেলে সরকারি কোন ভাতা পায় না। তার ছেলে বিজয় ঘোষ প্রতিবন্ধী কি না তা জানতে চাইলে তিনি কোন কথা বলেননি। তবে এর আগে স্থানীয় ময়না নামের এক মহিলা বেকার ভাতা করে দেওয়ার কথা বলে তার ছেলের ভোটার আইডি কার্ড ও ছবি নিয়েছিলো। সেগুলো দিয়ে কি করেছে তা জানেন জানান তিনি।
এ সময় বিজয় ঘোষকে বাড়ি পাওয়া যায়নি। মুঠোফোনে তার সাথে কথা হলে তিনি জানান, তার নামে যে প্রতিবন্ধী কার্ড রয়েছে তা জানেন না। তিনি কোন প্রতিবন্ধী ভাতা পান না। তিনি আরও বলেন, তিনি একজন সুস্থ ও সাভাবিক মানুষ। কুষ্টিয়ার একটি মুদি দোকানে চাকরি করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রতিবন্ধী না হয়ে প্রতিবন্ধী পরিচয়পত্র ও ভাতা পাওয়ার কোন সুযোগ নেই। বিজয় ঘোষের ভাতা প্রদান একাউন্টের স্থানে ০১৭৬৮—১৩৫৭২৩ নম্বরের একটি বিকাশ একাউন্ট নম্বর দেওয়া রয়েছে। প্রায় এক বছর ধরে এই নম্বরে ভাতা প্রদান করা হয়। বর্তমানে প্রতিটি ইউনিয়নে আমাদের লাইভ ভেরিফিকেশন চলমান রয়েছে। বিজয় ঘোষের কার্ড প্রদানে কোন অনিয়ম হলে অবশ্যই বাতিল করা হবে।
বিজয় ঘোষের ভাতা প্রদান বিকাশ একাউন্ট নম্বরে (০১৭৬৮—১৩৫৭২৩) ফোন করলে মো. রেজাউল করিম নামের এক ব্যক্তি ফোনটি রিসিভ করেন। ভাতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বোন রেহেনা খাতুনের প্রতিবন্ধী ভাতা আমার এই বিকাশ একাউন্টে আসে। বিজয় ঘোষ নামের কোন ব্যক্তির ভাতা’র টাকা আপনার মোবাইলে যায় কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, স্থানীয় ময়না নামের এক মহিলা ভাতা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছিলো। সে কিছু করেছে কিনা তা আমি জানি না। মো. রেজাউল করিম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের আজিম প্রামানিকের ছেলে। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী। খোজ নিয়ে জানা যায়, রেজাউল করিমের বোন রেহেনা খাতুন অনেক আগেই মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়না নামের এই ব্যক্তি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের ছেকে খার মেয়ে। একই গ্রামের মৃত মালেকের স্ত্রী। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতা দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই ময়নার বিরুদ্ধে।
সরেজমিনে ময়নার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং বিভিন্ন ভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

সুস্থ্য—সবল বিজয় জানে না তিনি প্রতিবন্ধী, ভাতার টাকা যায় রেজাউলের বিকাশে

আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩