ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে:ফায়ার সার্ভিস পরিচালক

মনির হোসেন রাজ্জাক -মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৯১ বার পঠিত

পূর্ব সুন্দরবনের লতিফের সিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সোমবার বেলা ১০.৪০ টায় ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লে. কর্নেল তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেন। তিনি বরেন, ১০.৩৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মো. বাশারুল ইসলাম, চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) রানা দেব, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো৷ আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কোথাও আগুনোর ফুলকি বা ধোঁয়া নেই। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা আরও ২ দিন কাজ করবে কালো ছাই সাদা করার জন্যে। এর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বন ত্যাগ করবে

তিনি বলেন, ১০.৩৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রবিবার থেকে টানা ৪৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বনবিভাগ, বিমানবাহিনী ও স্থানীয় শতশত স্বেচ্ছাসেবক।

গত শনিবার(৪ মে) দুপুরে আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের অধীন লতিফের সিলা এলাকায় অগ্নিকান্ডের খবর পান বন বিভাগের কর্মকর্তারা।

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে:ফায়ার সার্ভিস পরিচালক

আপডেট সময় : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪