ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১২১ বার পঠিত

ফরিদপুরের সালথায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৩৫ জন জেলেকে ১টি করে মোট ৩৫টি বকনা বাছুরসহ খাবার ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ।

সালথায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫