ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৪৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় মো. কুবায়েদ মিয়া (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুবায়েদ স্থানীয় কাকিলাখোলা গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে অটোভ্যান নিয়ে ভাড়া টানার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে অটোভ্যানে দুই জন যাত্রী নিয়ে সাড়–কদিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে বোয়ালিয়া বাজারের মধ্যে তার অটোভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন অটোভ্যান চালক কুবায়েদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস বলেন, নিহত কুবায়েদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সালথায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩