ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪৮ বার পঠিত

ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবু বক্কার ওরফে লাল মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবু বক্কার ওরফে লাল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মফিজুর রহমানের ছেলে।

এর আগে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসা ছাত্রীর বাবা সোমবার (২৫ মার্চ) রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি করে আবু বক্কার ওরফে লাল মিয়া নামের ওই যুবক। পরে সোমবার (২৫ মার্চ) রাতে বাড়ি থেকে কৌশলে ডেকে পাশের একটি পেঁয়াজ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। পরে মেয়ের চিৎকার শুনে উদ্ধার করা হয় ওই মাদরাসা ছাত্রীকে। অতঃপর এঘটনায় একইদিন রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল হক বলেন, ‘ওই মাদরাসা ছাত্রীর বাবা এঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে সালথার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই মাদরাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিকে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সালথায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪