ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১২৬ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২ আগষ্ট) ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ভাবুকদিয়া গ্রামের মো.হায়দার মোল্যার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন,”নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান,শাহিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা ভাঙচুর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫