ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ৩৮ দিন পর তরুণ গ্রেপ্তার

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৬৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকের ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (২২) এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে পটুয়াখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

সালথা থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে সোহেল। ওই স্কুল ছাত্রীর মা প্রবাসে থাকে। বাবা ও ভাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করেন। গত ১৪ মার্চ মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে বখাটে সোহেল মেয়েটির বাড়িতে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক ছিলেন। রবিবার দিবাগত রাতে র‌্যাবের সহযোগিতায় পটুয়াখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সালথায় বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ৩৮ দিন পর তরুণ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫