ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বারান্দায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৪৭ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার কুমারপুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বারান্দায় ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। দ্রুত নতুন ভবনের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল।

সরেজমিনে দেখা গেছে,বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে একটি ভবনের ছাদের পলেস্টার খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঠদান বন্ধ করে অন্য ভবনে সীমিত কক্ষে শিক্ষাদান চলছে। শিক্ষকরা জানান, একটি কক্ষে অফিস এবং বাকি দুই কক্ষে ৬টি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো সম্ভব না হওয়ায় বারান্দাতেই ক্লাস নিতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমানুর রশীদ জানান, ২০৬ শিক্ষার্থীর জন্য কার্যত মাত্র দুটি শ্রেণিকক্ষ থাকায় পাঠদানে চরম সমস্যা হচ্ছে। ইতোমধ্যে নতুন ভবনের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান,সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় সুপারিশ করে দ্রুত শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিছুর রহমান বালী জানান, আবেদন পেলে উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে রেজুলেশন করে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।

স্থানীয়রা বলছেন,শিশুরা যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য দ্রুত নতুন ভবন নির্মাণের বিষয়টি নিশ্চিত করা এখন জরুরি।

সালথায় বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বারান্দায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫