ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১৬৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে ডুবে মো.জাকারিয়া খান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া  একাকী খেলার সময় ডোবার পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার মা বাড়ির মধ্যে কাজ করছিল। এসময় তাকে খেলার স্থানে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় পড়তে পারে এমন ধারণা হলে তার বাবা শফিকুল ইসলাম ডোবার পানির মধ্যে নেমে ডুবন্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করে। পরে পরিবার ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত  ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এব্যাপারে অন্যান্য আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩