ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় তাল গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৭২ বার পঠিত

ফরিদপুরের সালথায় তাল গাছ থেকে পড়ে জাহাঙ্গীর শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত বারিক শেখের ছেলে। সোমবার (৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজের তাল গাছের কুই কাটার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে বুকের হাড় ও ডান হাত ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ফমেকে থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে পরেরদিন রবিবার বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত আড়াই টার দিকে তার মৃত্যু হয়।
জাহাঙ্গীরের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালথা থানার এসআই ও সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার আনিচুর রহমান বলেন, মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ নাই। স্বাভাবিক প্রক্রিয়া লাশ দাফন করেছে নিহতের পরিবার।

সালথায় তাল গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৫:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩