সালথায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৪০৫ বার পঠিত

“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে এক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আয়ুবী ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পরিতোষ বাড়ৈ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী,
উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আল আমিন হোসেন, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মদ তোতা মিয়া,উপজেলা পরিসংখ্যান তদন্তকারী নাইম হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




















