ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় একাধিকবার ধর্ষনের শিকার প্রতিবন্ধী গর্ভবতী: দুই সন্তানের জনক গ্রেপ্তার

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় প্রতিবন্ধীকে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তিনি পুরুরা সাধুপাড়া গ্রামের মো. রোকন মোল্যার ছেলে। কাইয়ুম মোল্যা এক ছেলে ও এক মেয়ের জনক।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বসয়ী এক প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে পুরুরা সাধুপাড়া গ্রামের দুই সন্তানের জনক কাইয়ুম মোল্যা। এতে ওই প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাতে ওই প্রতিবন্ধী যুবতীর পবিবার সালথা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষন মামলার করেন। মামলা করার পরেই কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, একাধিকবার ধর্ষণের ফলে এক প্রতিবন্ধী গর্ভবতী হয়ে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী প্রতিবন্ধীকে উদ্ধার করে ডাক্টারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সালথায় একাধিকবার ধর্ষনের শিকার প্রতিবন্ধী গর্ভবতী: দুই সন্তানের জনক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬