ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৭৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আব্দুল্লাহ মোল্লা (২০) নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন খোলিশপট্টি গ্রামে এ জরিমানা করা হয়।

আব্দুল্লাহ মোল্লা পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার কাজিডাঙ্গা এলাকার মো. মুন্নু মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী মো. আব্দুল্লাহ মোল্লা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ ভূমি কর্মকর্তা।

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫